মামুনুর রশীদ, লক্ষীপুর
সোমবার, ০৫ মে ২০২৫ প্রিন্ট
বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের বেতন স্কেলসহ কয়েকটি দাবিতে লক্ষ্মীপুরে ২ ঘন্টাব্যাপী কর্মবিরতি পালন করেছে আদালতের কর্মচারীরা। সোমবার (৫ মে) সকালে কর্মবিরতি পালন করে আদালত প্রাঙণে জেলা বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের ব্যানারে এ আয়োজন করা হয়।
এসময় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জজ আদালতের আইনজীবী হারুনুর রশিদ বেপারী, বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সদস্য মোঃ হারুনর রশীদ, সাইফুর রহমান ও জহিরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীন পৃথক সচিবালয়সহ অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান’সহ বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবী জানিয়েছেন।
Posted ০৪:২৩ অপরাহ্ণ | সোমবার, ০৫ মে ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]