মঙ্গলবার ৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাব-১১ দল মেঘনা ঘাট এলাকায় অভিযানে বিপুল পরিমান গাঁজাসহ ০৬ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩   প্রিন্ট  

র‌্যাব-১১ দল  মেঘনা ঘাট এলাকায় অভিযানে বিপুল পরিমান গাঁজাসহ ০৬ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাংলাদেশের বহুল আলোচিত আইনশৃঙ্খলা বাহিনী র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাচাঁতে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও অবৈধ মাদকদ্রব্য উদ্ধারে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় আজ গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল অদ্য ১৬ জানুয়ারি ২০২৩ তারিখ দুপুর আনুমানিক ২:৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন আষাঢ়িয়ারচর মেঘনা ঘাট সাকিনস্থ বিসমিল্লাহ ফিলিং স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে ৪৪ কেজি গাঁজাসহ ০৬ জন মাদক ব্যবসায়ী’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ১। মোঃ সোহেল মিয়া (২১), পিতা- মোঃ রফিক সর্দার, ২। মোঃ ছোটন মিয়া (২৬), পিতা- মৃত মকবুল হোসেন, জাকির হোসেন (২৫), পিতা- মোঃ চুন্নু মিয়া, সর্ব সাং- কামালপুর, থানা- কসবা, জেলা- ব্রাক্ষণবাড়ীয়া, ৪। মোঃ হান্নান (২১), পিতা- মোঃ আহাদ মিয়া, সাং- আশকিনা কুল্লাবাড়ী, থানা- কসবা, জেলা- ব্রাক্ষণবাড়ীয়া, ৫। মোঃ সোহাগ মিয়া (২৪), পিতা- মোঃ গোলাম নবী, সাং- উত্তর চকবস্তা, থানা- কসবা, জেলা- ব্রাক্ষণবাড়ীয়া, ৬। মোঃ ইউসুফ (২২), পিতা- মোঃ সলিল মিয়া, সাং- বাউলপাড়া, থানা- নরসিংদী সদর, জেলা- নরসিংদী। উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে মাদক বিক্রয়ের নগদ ৭,০৪৫/-টাকা, ০৫টি মোবাইল, ০৬টি সীম উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদের জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় মাদকদ্রব্য গাঁজা অভিনব পন্থায় সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন চলছে।

Facebook Comments Box

Posted ০৬:৩৫ অপরাহ্ণ | সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]