মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০২৪   প্রিন্ট  

রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় সাধারণ মানুষের কষ্টে চলছে জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে পাশে দাঁড়াল রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাব। শুক্রবার রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে ক্লাবের সম্মানিত সভাপতি মনিরুজ্জামান মনির ও সাধারণ সম্পাদক অজয় সাহার উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে মনিরুজ্জামান মনির বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করেন- তা মেনে নেয়া যায় না। তাই সরকারের পক্ষ থেকে আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা শীতবস্ত্র বিতরণ করছি।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা কালাম আজাদ, উপদেষ্টা তৌফিকুল হক, কোষাধ্যক্ষ এম আজিজুল ইসলাম, দপ্তর সম্পাদক পারভেজ মোশারফ, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মোঃ দিদার মিয়া, কার্যকরী সদস্য ফয়সাল আহমেদ, কার্যকরী সদস্য শাহরিয়ার বিন সেলিম প্রমুখ।

Facebook Comments Box

Posted ১০:৫৫ অপরাহ্ণ | শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]