সানাউল্লাহ (স্বপন) তানোর (রাজশাহী) প্রতিনিধি:
শুক্রবার, ০৫ জানুয়ারি ২০২৪ প্রিন্ট
আগামী ৭-জানুয়ারী রোজ (রবিবার) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন (৫২) রাজশাহী-১’ তানোর-গোদাগাড়ী আসনে নির্বাচন কে সামনে রেখে বাংলাদশ আনসার ও ভিডিপি তানোর উপজেলা আনসার ও ভিডিপি সদস্য মোতায়ন করা হয়েছে।
জানা গেছে গত ৩- জানুয়ারী বিকাল ৩-০০ মিনিটে তানোর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনের মাঠে তানোর উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভাশ মোট ৬১ টি ভোট কেন্দ্রের প্রতিটি কেন্দ্রে ৪- জন মহিলা আনাসার ও ৬-জন পুরুষ আনসারসহ ২-জন সশস্ত্র পুরুষ আনসার কমান্ডার মোতায়ন করা হয়
এসময় আনসার ও ভিডিপি সদস্য সদস্যাদের নির্বাচনে শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রশিক্ষণ ও দিক নির্দেশনা প্রদান করেন, তানোর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা রির্টানিং কর্মকর্তা বিল্লাল হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন তানোর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তাকিমা ও উপজেলা আনসার ও ভিডিপি সহকারী প্রশিক্ষক, মিজানুর রহমান এবং প্রশিক্ষিকা মোসাঃ দিপা খাতুন।
Posted ১০:১৩ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ জানুয়ারি ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]