সানাউল্লাহ স্বপন,
বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ প্রিন্ট
তানোর উপজেলায় জীবিকা ও পুষ্টি উন্নয়নে টেকসই মৎস্য চাষ প্রকল্পের আওতায়, প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষে সমস্যা সমূহ চিহ্নিতকরণ, সম্ভাব্য সমাধান ও মান সম্মত সেবা প্রাপ্তির লক্ষে “প্রান্তিক চাষি এবং স্থানীয় সেবা প্রদানকারী ব্যাক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে এক মতবিনিময় সভা”অনুষ্ঠিত হয়েছে।
গত কাল বুধবার (১৩ই সেপ্টেম্বর, ২০২৩ ইং)তারিখে বেসরকারি উন্নয়ন সংস্থা ফুড ফর দ্যা হাংরি ইন্টারন্যাশনাল (এফএইচ এসোসিয়েশন) এর আয়োজনে তানোর উপজেলা কৃষি অফিস সভা কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাঃ বাবুল হোসেন।
এফএইচের অ্যানিমেটর মোঃ আবদুল কাফির সঞ্চালনায় এবং মোঃ আলি হোসেন এর সার্বিক সহযোগিতায় মতবিনিময় সভাটি পরিচালনা করেন প্রকল্পের টেকনিক্যাল অফিসার কৃষিবিদ আবুল কাশেম।
এতে আরো উপস্থিত ছিলেন তানোর আড়ৎদার সমিতির প্রতিনিধি, মাছের খুচরো বিক্রেতা, মৎস্য খাদ্যের ডিলার, স্থানীয় লিফ, মাছের পোনা সরবরাহকারী, এনজিও প্রতিনিধি, মৎস্যচাষি ও সংস্থার সুফলভোগী সদস্য বৃন্দ।
সভায় উপস্থিত বিভিন্ন স্তরের প্রতিনিধিগন মৎস্য সেক্টেরর ভ্যালু চেইন উন্নয়ন ও মান সম্মত সেবা প্রদানে পরস্পরকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মাছ চাষে নারীর অংশগ্রহণের মাধ্যমে জীবিকা ও পুষ্টির উন্নয়ন এবং পরিবারের আয় বৃদ্ধির লক্ষ্যে তানোর ও গোদাগাড়ী উপজেলায় ২০২২ সাল হতে এফএইচ ছয় শতাধিক পরিবারকে মৎস্যচাষে সহযোগিতা করে আসছে।
Posted ০৯:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]