মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

শনিবার, ১৯ অক্টোবর ২০২৪   প্রিন্ট  

রাজশাহীতে সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

রাজশাহীতে সড়ক নিরাপত্তা বিষয়ক শিক্ষার্থী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৯ অক্টোবর সকাল ১০:০০ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নিরাপদ সড়ক চাই রাজশাহী জেলা শাখার আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।

কর্মশালায় নিরাপদ সড়ক চাই রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সুমন এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। প্রশিক্ষক ছিলেন, নিরাপদ সড়ক চাই এর মহাসচিব এসএম আজাদ হোসেন।

এসময় নিরাপদ সড়ক চাই রাজশাহী জেলা শাখার সভাপতি এডভোকেট তৌফিক আহসান টিটুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, আরএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. নূর আলম সিদ্দিক, বিআরটিএ রাজশাহী বিভাগের পরিচালক শফিকুজ্জামান ভূঞা, জেলা শিল্পকলা একাডেমি, রাজশাহীর কালচারাল অফিসার মো. শাহাদৎ হোসেন, নিরাপদ সড়ক চাই এর সহ-সভাপতি লিটন এরশাদ, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, সমাজকল্যাণ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মহসিন খান, নির্বাহী সদস্য শফিকুল ইসলাম। সার্বিক তত্বাবধানে ছিলেন নিরাপদ সড়ক চাই রাজশাহী জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আরিফুল ইসলাম আরিফ ও সাংগঠনিক সম্পাদক ডাক্তার আমানুল্লাহ বিন আখতার আবিদ।

Facebook Comments Box

Posted ০৭:০৩ অপরাহ্ণ | শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]