মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত

শনিবার, ২৫ নভেম্বর ২০২৩   প্রিন্ট  

রাজশাহীতে ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত

রাজশাহীতে ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর তিনটার দিকে পুঠিয়ার বেলপুকুর চেকপোস্ট এলাকায় রাজশাহী ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তাদের মরদেহ উদ্ধার করে নিয়ে এসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।

নিহতরা হলেন, নাটোরের গুরুদাসপুর উপজেলার কান্তপুর গ্রামের ইনসাব আলী ৭৫, তার ছেলে আইয়ুব আলী লাবু (৩৫) ও মেয়ে পারভিন বেগম এবং ইনসাব আলীর নাতনি রাজশাহীর শাহ মখদুম কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী শারমিন ও একই উপজেলার মকামপুর গ্রামের সিএনজি চালক মোখলেসুর রহমান।

নিতহরের স্বজনরা জানান, ইনসাব আলী ক্যান্সার রোগে আক্রান্ত। তাকে কেমোথেরাপির জন্য রাজশাহীতে নিয়ে আসা হচ্ছিলো।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম জানান, মহানগরীর খড়খড়ি বাইপাস থেকে ট্রাক নাটোরের দিকে যাচ্ছিলো। আর সিএনজি নাটোর থেকে রাজশাহী আসার সময় বেলপুকুর চেকপোস্ট মোড়ে মুখোমুখি সংঘর্ষের পর ট্রাক ও সিএনজি খাদে পড়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে চারজন স্পটে মারা যায়। একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box

Posted ০৭:০১ অপরাহ্ণ | শনিবার, ২৫ নভেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]