সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজউক অনুমোদিত নকশা ব্যত্যয় করে নিয়ম বহির্ভূত ভাবে বহুতল ভবন নির্মাণ

সোমবার, ২১ এপ্রিল ২০২৫   প্রিন্ট  

রাজউক অনুমোদিত নকশা ব্যত্যয় করে নিয়ম বহির্ভূত ভাবে বহুতল ভবন নির্মাণ

রাজধানীর খিলক্ষেত থানাধীন বরুয়া মৌজা স্থিত বরুয়া বাজার সিকদার বাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকায় রাজউকের অনুমোদিত নকশা ব্যত্যয় করে নিয়ম বহির্ভূত ভাবে বহুতল আবাসিক ভবন নির্মাণের অভিযোগ পাওয়া যায় ভবন মালিক রফিকুল ইসলাম গং এর ।রাজউক নির্মাণ অনুমোদন স্মারক নং ২৫.৩৯.০০০০.০০২.২৩ সি এস ও এস,এ-৩৪৬,আর এস -৫৮৪, ৫৮৫ঢাকা সিটি জরিপ বিএস দাগ -৭৭৬০,৭৭৩৫ ।ভবন মালিক রফিকুল ইসলাম গং ২০ কাঠা জমিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক মহাখালী জোন থেকে ( জি+৯)১০ তলা আবাসিক ভবন নির্মাণের অনুমোদন গ্রহণ করে।

বর্তমানে এই মৌজাটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক উত্তরা জোন ২ এর এরিয়া ভুক্ত এলাকা। সরেজমিনে তথ্য অনুসন্ধানে দেখা যায় ভবন মালিক রাজউক থেকে যে অনুমোদন পেয়েছে তার চেয়ে আরো বেশি করেছে প্রতি তলায়। রাজউকের বিদ্যমান ইমারত নির্মাণ আইন তথা বিল্ডিং কন্সট্রাকশন অ্যাক্ট ১৯৫২ টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট ১৯৫৩ ও ঢাকা মহানগর ইমারত( নির্মাণ, উন্নয়ন,সংরক্ষণ, অপসারণ) বিধিমালা ২০০৮ বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ সংশোধনী ইমারত নির্মাণ আইন ২০০৮ এবং মহানগর ইমারত বিধিমালা ২০২৩ আইনের বিল্ডিং কন্সট্রাকশন অ্যাক্ট ১৯৫২ও১৯৫৩ এর বিধিবিধান সমূহ সুস্পষ্টভাবে লংঘন করে ভবনটি নির্মাণ করা হচ্ছে। বর্তমানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক ভবনে ডেভিয়েশনের প্রতি কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রতিষ্ঠানটি। প্রত্যেকটা উচ্ছেদে ডেভিয়েশনকৃত অংশ মূল ভবন থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে।

কিন্তু ভবন মালিক রফিকুল ইসলাম গং ভবনটিতে এমন ভাবে ডেভিয়েশন করেছে যা অনুমোদিত নকশা ব্যত্যয় করে নির্মাণ করছে নিজের ইচ্ছামতো। ইমারতের দক্ষিণ পশ্চিমে ন্যূনতম ৬ফিট ডেভিয়েশন উত্তর পশ্চিমে ৬ফিট এবং পশ্চিমে ৪ ফিট ডেভিয়েশন করেছে ধারাবাহিকভাবে। এছাড়া ভয়েট স্পেস যেভাবে রাখার কথা সেভাবে রাখা হয়নি নিয়ম অনুযায়ী। চতুর দিকে অনুমোদিত নকশা অনুযায়ী যে পরিমাণ সেটব্যাক ছাড়ার কথা সে পরিমাণ জায়গা না ছেড়ে ভবনটির নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। শ্রমিকদের নিরাপত্তার জন্য কোন সেফটির ব্যবস্থা করা হয়নি। সেফটি বলতে যা ব্যবহার করা হয়েছে তা শুধু নাম মাত্র। ভবন মালিকের সাথে ভবন সম্পর্কে মোবাইল ফোনে কথা বললে ভবন মালিক বলে রাজউক আমাকে যেভাবে অনুমোদন দিয়েছে আমি সেভাবে কাজ করছি। কিন্তু সরে জমিনে অনুমোদিত নকশার সাথে কোন প্রকার মিল খুঁজে পাওয়া যাবে না ভবনটির নির্মাণ কাজে।

Facebook Comments Box

Posted ০৫:১৫ অপরাহ্ণ | সোমবার, ২১ এপ্রিল ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]