গুল নাহার
মঙ্গলবার, ০৬ মে ২০২৫ প্রিন্ট
রাজধানীর দক্ষিণখান থানাধীন ফায়দাবাদ মৌজাস্থিত ফায়দাবাদ ট্রান্স মিটার রোড সংলগ্ন এলাকায় রাজউকের অনুমোদিত নকশার তোয়াক্কা না করে নিয়ম বহির্ভূত ভাবে বহুতল ভবন নির্মাণের অভিযোগ পাওয়া যায় ডেভলপার কোম্পানি নেছা বিল্ডার্স এর। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক উত্তরা জোন ২/১ এর অধীনে ৬(ছয়)কাঠা জমিতে ০৮(আট) তলা আবাসিক ভবন নির্মাণের জন্য অনুমোদন গ্রহণ করে ডেভলপার কোম্পানি নেছা বিল্ডার্স ।
এই একই ডেভলপার কোম্পানি ফায়দাবাদ চৌরাস্তার নূর মসজিদ সংলগ্ন এলাকায় আরেকটি নিয়ম বহির্ভূত ভবন নির্মাণ করছে যার বর্তমান চলমান ৩ ছাদ। তথ্য অনুসন্ধানে দেখা যায় ভবন মালিক ওরফে ডেভলপার নেছা বিল্ডার্স” নেছা রোকেয়া ভিলা” রাজউকের বিদ্যমান ইমারত নির্মাণ আইন তথা বিল্ডিং কন্সট্রাকশন অ্যাক্ট ১৯৫২ টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট১৯৫৩ ও ঢাকা মহানগর ইমারত (নির্মাণ, উন্নয়ন, সংরক্ষণ ও অপসারণ) বিধিমালা ২০০৮,বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ সংশোধনী ইমারত নির্মাণ আইন ২০০৮ এবং মহানগর ইমারত বিধিমালা ২০২৩ আইনের বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট ১৯৫২ও ১৯৫৩ এর বিধিবিধান সমূহ সম্পূর্ণভাবে লঙ্ঘণ করে ভবনটি নির্মাণ করছে।
ভবনের চারপাশে রাজউকের অনুমোদিত নকশা অনুযায়ী সেট ব্যাক ছাড়া হয়নি এবং ডেভিয়েশন করা হয়েছে অনুমোদিত নকশার নিয়ম বহির্ভূতভাবে । বর্তমানে ৮(আট)) তলা আবাসিক ভবনের ২য় তলা ছাদের কাজ চলমান। ভবন নির্মাণের শুরুতে রাজউকের তথ্য সম্বলিত সাইনবোর্ড লাগানোর কথা থাকলেও ভবনটিতে তথ্য সম্বলিত সাইনবোর্ড লাগানো হয়নি এই কোম্পানির দুইটি ভবনেই। শ্রমিকদের নিরাপত্তার জন্য কোন সেফটির ব্যবস্হা নেই। ডেভলপার নেছা বিল্ডার্স ফায়দাবাদ এলাকায় একাধিক ভবন নির্মাণ করছে। প্রত্যেকটা ভবনই রাজউকের নকশা ব্যত্যয় করে নির্মাণ কাজ পরিচালনা করা হচ্ছে। ব্যত্যয়কৃত ভবন সম্পর্কে ডেভলপার নেছা বিল্ডার্স এর এমডির সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি বলেন আমি অনুমোদিত নকশা অনুযায়ী কাজ করছি। কিন্তু সরেজমিনে ভবন নির্মাণ হচ্ছে ডেভলপার নেছা বিল্ডার্সের ইচ্ছামত নকশা বিচ্যুতি করে। এ ভবন সম্পর্কে ইমারত পরিদর্শক মেহেদির সাথে কথা বললে উনি বলেন আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
Posted ০৩:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ মে ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]