আজম পারভেজ,রংপুর
সোমবার, ০৭ অক্টোবর ২০২৪ প্রিন্ট
‘তরুনদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি’ এ প্রতিপাদ্যেকে সামনে রেখে রংপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব বসতি দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার সকালে (৭ অক্টোবর) রংপুরে জেলা প্রসাশন ও গনপূর্ত অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ বিশ্ব বসতি দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে গণপূর্ত অধিদফতর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন,গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃসাকিউল আলম।
আর এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃরবিউল ফয়সাল এছাড়া জেলা প্রশাসক ও গনপূর্ত অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ০৬:০০ অপরাহ্ণ | সোমবার, ০৭ অক্টোবর ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]