রংপুর ব্যুরো:
শনিবার, ১৩ মে ২০২৩ প্রিন্ট
রংপুরে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১৫ টাকা। প্রতি কেজি পেঁয়াজ বিক্রয় করা হচ্ছে ৬৫ টাকা। গত তিনদিন আগে যে পেঁয়াজের দাম ছিল ৫০ থেকে ৫২ টাকা কেজি। বর্তমানে খুচরা বাজাওে পেঁয়াজ বিক্রয় করা হচ্ছে ৬৫ টাকা কেজি। ব্যবসায়ীরা বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় বাজারে বৃদ্ধি পেয়েছে দেশি পেঁয়াজের দাম। তবে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে কমে যাবে পেঁয়াজের দাম। ক্রেতাগণ বলেন, গত তিনদিন আগেও বাজার থেকে ৫২ টাকা কেজি দরে পেঁয়াজ ক্রয় করে ছিলাম।
এখন সেই পেঁয়াজ ৬৫ টাকা দরে প্রতি কেজি ক্রয় করতে হচ্ছে। পাইকারি পেঁয়াজ ব্যবসায়ীগণ বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় পেঁয়াজের দাম বেড়েই চলেছে। যদি পেঁয়াজ আমদানি শুরু হয় তা হলে দাম কমে যাবে। এসব পেঁয়াজ পাবনা, নাটোরসহ বিভিন্ন অঞ্চল থেকে আনা হচ্ছে।
Posted ০৭:১৭ অপরাহ্ণ | শনিবার, ১৩ মে ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]