রংপুর ব্যুরো:
রবিবার, ১১ জুন ২০২৩ প্রিন্ট
সরকারি চাকরি দেওয়ার নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রংপুর বিভাগীয় কমিশনার অফিসে কর্মরত অফিস সহায়ক (সাময়িক বরখাস্তকৃত) জেনারুল হক পিনুকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১০ শনিবার দিবাগত রাতে তাকে ঢাকা থেকে র্যাব-৩ এর সহযোগিতায় গ্রেফতার করা হয়। রংপুরের পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন,গ্রেফতারকৃত জেনারুল হক পিনু পীরগঞ্জ উপজেলার ৯ নং পীরগঞ্জ ইউনিয়নের চককরিম গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। সংবাদ সম্মেলনে পীরগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মাহবুবুর রহমান বলেন, জেনারুল হক পিনুর নামে ১১টি ওয়ারেন্ট এবং একটি মামলার রায় ছিল
পিনু পীরগঞ্জ উপজেলার প্রায় ১ হাজার মানুষের কাছে সরকারি চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। তার নামে পীরগঞ্জ থানায় ওয়ারেন্ট এলে গ্রেফতারের জন্য চেষ্টা করা হয়। প্রতারক জেনারুল হক পিনু চতুর হওয়ায় গা ঢাকা দেয়। সেই সাথে ঘন ঘন স্থান বদল করে এবং ঢাকার বিভিন্ন স্থানে অবস্থান করে। পরে র্যাব-৩ এর সহযোগিতা নিয়ে ঢাকা থেকে তাকে শনিবার দিবাগত রাতে গ্রেফতার করা হয়। রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান বলেন, আগের বিভাগীয় কমিশনারের সময় অফিস সহায়ক জেনারুল হক পিনুর নামে প্রতারণার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। চূড়ান্ত প্রতিবেদন পেলে আইন অনুযায়ী চাকরি থেকে অব্যাহতি প্রদানসহ শাস্তির জন্য সুপারিশ করা হবে।
Posted ১১:০৫ অপরাহ্ণ | রবিবার, ১১ জুন ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]