বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যুবকের ক্ষতবিক্ষত মরদেহ পুকুরপাড়ে পড়েছিল

বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২   প্রিন্ট  

যুবকের ক্ষতবিক্ষত মরদেহ পুকুরপাড়ে পড়েছিল

সাভারে আমিনবাজার থেকে অজ্ঞাত এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে মরদেহ ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। বুধবার (২৮ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ হারুন-অর-রশিদ। এর আগে গতকাল মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ভার্কুতা ভাঙ্গা ব্রিজের উত্তর পাশের সরকারী পুকুরের পাড় থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গতকাল বিকেলে নিহতের মরদেহ দেখতে পেয়ে পুলিশের খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের গলায় ধারালো অস্ত্র দিয়ে কাটার চিহ্ন রয়েছে। এছাড়াও নিহতের দেহে ৫টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিচয় সনাক্তসহ রসহ্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

এ বিষয়ে সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ হারুন-অর-রশিদ বলেন, নিহতের পরিচয় সনাক্ত করতে পুলিশসহ পিবিআই ও সিআইডি বিভাগ কাজ করছে। খুব শিগ্রই নিহতের পরিচয় সনাক্ত করে এর রহস্যা উদঘাটন করা হবে।

Facebook Comments Box
বিষয় :

Posted ০৮:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]