পিসি দাস দিনাজপুর প্রতিনিধি:
সোমবার, ১৫ জুলাই ২০২৪ প্রিন্ট
দেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান, যুগান্তর ও যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা,সফল স্বপ্নসারথি-বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে পবিত্র কুরআন খতম ও তার রুহের মাগফিরাত কামনা করে এক দোয়া আলোচনা সভার আয়োজন করা হয়।
যুগান্তর ফুলবাড়ী প্রতিনিধি ও ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের সভাপতি ইমাম রেজার আয়োজনে ১৪ জুলাই(রবিবার)হযরত ফাতেমা-তুজ-যোহরা কওমি মাদ্রাসা ও এতিমখানায় সকাল থেকে কোরআন খতম ও বাদ জোহর দোয়া আয়োজনসহ মাদ্রাসার ছাত্রী,এতিম,আমন্ত্রিত অতিথি ও সংবাদকর্মীদের মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়।
এশিয়ান টেলিভিশনের ফুলবাড়ী প্রতিনিধি কবির সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী অনলাইন
প্রেসক্লাবের উপদেষ্টা-সিনিয়র সাংবাদিক কৈলাস প্রসাদ গুপ্ত, নিরাপদ সড়ক চাই-এর সভাপতি ও দৈনিক ভোরের পাতা’র প্রতিনিধি লিমন হায়দার,দৈনিক মানবকন্ঠ ফুলবাড়ী প্রতিনিধি ও ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি পিসি দাস,মাদ্রাসার মুহতামিম মো.মাহফুজুর রহমান,হাফেজ সাখাওয়াত হোসেনসহ ফুলবাড়ীর অন্যান্য বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ।
মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন মাদ্রাসার মুহতামিম মো.মাহফুজুর রহমান।মাদ্রাসার ছাত্রীসহ এতিমদের যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা ও দেশবরেণ্য শিল্পপতি নুরুল ইসলামের কর্মময় জীবন সম্পর্কে জানানো হয়।
লিমন হায়দারসহ সকল বক্তাগণ বলেন,বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম দেশ ও মানুষের কল্যাণে কাজ করে দেশের লাখ-লাখ বেকার মানুষের কর্মসংস্থান করেছেন এবং দেশের অর্থনীতিতে তাঁর ভূমিকার কথা তুলে ধরা হয়।
Posted ০৮:৫৫ অপরাহ্ণ | সোমবার, ১৫ জুলাই ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]