রুবেল, ময়মনসিংহ:
মঙ্গলবার, ১৬ মে ২০২৩ প্রিন্ট
ময়মনসিংহের ফুলপুর থানা এলাকার ফুলপুর বাসস্ট্যান্ডে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মঙ্গলবার ভোরে ২০ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফুলপুর থানা পুলিশ।
এবিষয়ে ফুলপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, ফুলপুর বাসস্ট্যান্ডে ভোর ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে ঝিনাইগাতী গামী বাসে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা সহ দুই নারী মাদক ব্যবসায়ী আফরোজা কবিতা (২৭) ও সোনালী আক্তার ওরফে শিরিন আক্তার (২৫) কে আটক করা হয়।তাদের সাথে রাখা ব্যাগ তল্লাশি করে পলিথিনের প্যাকেটের ভিতরে ওই গাঁজা পাওয়া যায়।কবিতা শেরপুর জেলার নকলা থানা এলাকার বাসিন্দা এবং শিরিন আক্তার ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদর এলাকার বাসিন্দা।তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে ফুলপুর থানায় মামলা দায়ের করা হয় এবং আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Posted ১০:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ মে ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]