মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীতে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ করে স্হানীয় বখাটে সাকিব।

মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩   প্রিন্ট  

Default Image

রাজধানী যাত্রাবাড়ী থানা এলাকার বিদ্যুৎ গলির ১৪৭/৭/৬ হোল্ডিং এর একটি বাড়িতে বিবাদীর শয়নকক্ষে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তরুণীকে ধর্ষণের অভিযোগে যাত্রাবাড়ী থানায় ১১ মার্চ শনিবার একটি মামলা রজ্জু হয়েছে। মামলার আসামি সাকিব (৩৫) কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। সাকিব যাত্রাবাড়ী এলাকার মাওলানা আব্দুল আউয়াল এর পুত্র। তার পিতা রাজধানীর মোহাম্মদপুরের একটি জামে মসজিদের ইমাম। যাত্রাবাড়ীতে “সাকিব কিচেন” নামে বিবাদীর একটি ফাস্টফুডের দোকান রয়েছে। বিবাদী বিবাহিত তার স্ত্রী বিক্রমপুরে পিতার বাড়িতে অবস্থান করছেন। তিনিও নয় মাসের অন্তঃসত্তা।

যাত্রাবাড়ী থানার অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারীর পুর্ব পরিচিত সাকিব। ঘটনার দিন দুপুর তিনটার দিকে বিয়ের প্রলোভণ দেখিয়ে এলাকার মিরহাজীর বাগ বিদ্যুৎ গলির উল্লেখিত হোল্ডিংয়ে ডেকে নিয়ে যায় ভুঁক্তভোগী ওই নারীকে। একপর্যায়ে শাকিব ভুক্তভোগীকে তার শয়ন কক্ষে ডেকে নিয়ে জোঁরপূর্বক শরীরের জামা কাপড় খুলে বাদিনীর ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে। এই ঘটনার পর হতে মানসিক ভাবে ভেঙে পড়ে ওই নারী।পরে ঘটনার বিষয়টি তার পরিচিত আত্মীয়-স্বজনকে জানালে যাত্রাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। ভুক্তভোগী ওই নারীর অভিযোগ পেয়ে ঐদিন রাতেই আসামী সাকিবকে বিদ্যুৎ গলি নিজ এলাকা থেকে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।

যাত্রাবাড়ী থানার এসআই আব্দুর রহমান ঘটনার বিষয়ে দৈনিক বাংলার নবকন্ঠে কে জানান, ভুক্তভোগী ওই নারী যাত্রাবাড়ী থানায় অভিযোগ করলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশে আসামিকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করি, পরে আদালত তার জামিন নামঞ্জুর করে বিবাদী সাকিবকে জেল হাজতে প্রেরণ করে।
ধর্ষণের পর বিবাদী সাকিব টাকা পয়সার প্রলোভন বিনিময়ে ধর্ষণ মামলাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।

Facebook Comments Box

Posted ০৫:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]