মঙ্গলবার ৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোবাইলে কথা বলতে বলতে ট্রেনে কাটা পড়লো যুবক

শনিবার, ২১ জানুয়ারি ২০২৩   প্রিন্ট  

মোবাইলে কথা বলতে বলতে ট্রেনে কাটা পড়লো যুবক

মোবাইল ফোনে কথা বলতে বলতে রেলপথে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে হযরত আলী তুহিন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের ঢাকা-ঈশ্বরদী রেলসড়কের শহীদ এম মনসুর আলী স্টেশনের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হযরত আলী রংপুর জেলা সদরের খুটু চাম্পাট গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।

কামারখন্দ ফায়ার সার্ভিসের লিডার মাহফুজুর রহমান জানান, হযরত আলী তুহিন মোবাইল ফোনে কথা বলতে বলতে রেলপথ ধরে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনে ধাক্কা লেগে তার মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে সিরাজগঞ্জ জিআর থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) আব্দুল মতিন বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে

Facebook Comments Box

Posted ০৮:৩০ অপরাহ্ণ | শনিবার, ২১ জানুয়ারি ২০২৩

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]