মঙ্গলবার ৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুখে কালো কাপড় বেঁধে কর্মবিরতিতে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তা-কর্মচারীরা

মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪   প্রিন্ট  

মুখে কালো কাপড় বেঁধে কর্মবিরতিতে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তা-কর্মচারীরা

‘গ্রাহকদের অভিযোগ শুনবে না পল্লী বিদ্যুৎ’ এই প্রতিপাদ্যে মুখে কালো কাপড় বেঁধে দুই দফা দাবিতে কর্মবিরতি পালন করছে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (০৯ জুলাই) দুপুরে সমিতি প্রাঙ্গণে ৯ম দিনের মতো তারা এই কর্মবিরতি পালন করছে।

পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে এই কর্মবিরতি পালন করছেন তারা।

এসময় বক্তব্য রাখেন, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম মো. মোক্তার হোসেন, ইসি শফিউল্লা আল শামীম, বিলিং সহকারি খালেদা আক্তারসহ অন্যরা।

এসময় বক্তারা বলেন, আমাদের দাবী পুরণ না হলে আন্দোলন আরো কঠোর হবে। আমরা এখন গ্রাহকদের অভিযোগ শোনা বন্ধ করে দিয়েছি। আগামী দিনে আমরা আরো কঠিন সিদ্ধান্ত নেব। এই সমস্যা সমাধানে আমরা সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই।

Facebook Comments Box

Posted ০৫:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]