মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধের তীর্থভূমি ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহাসিক স্থান ও স্মৃতি সংরক্ষণে মতবিনিময় সভা

সোমবার, ০২ অক্টোবর ২০২৩   প্রিন্ট  

মুক্তিযুদ্ধের তীর্থভূমি ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহাসিক স্থান ও স্মৃতি সংরক্ষণে মতবিনিময় সভা

প্রজন্ম-প্রজান্মতরে মুক্তিযুদ্ধের চেতনাকে বিকশিত করতে মহান মুক্তিযুদ্ধের তীর্থভূমি খ্যাত ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন ঐতিহাসিক স্থান ও স্মৃতি সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ। এ উদ্যোগের আওতায় তিন অর্থ বছরব্যাপী প্রকল্প গ্রহন করা হয়েছে। রবিবার দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে এ বিষয়ে জানান জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। এ সময় তিনি জানান, সীমান্তবর্তী জেলা হওয়ায় ব্রাহ্মণবাড়িয়াতে মুক্তিযুদ্ধের সময় বহু সম্মুখ সমরযুদ্ধসহ অন্যতম রণাঙ্গণ। এখানে বহু গণকবর, বধ্যভূমি, শহীদ সমাধি ও যুদ্ধস্থল রয়েছে। এসব স্মৃতিময় স্থানগুলো ও মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে জেলা পরিষদ থেকে ৫ কোটি টাকা ব্যায়ে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। ফলে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, এডঃ আক্তার হোসেন সাইদ, আবু হুরায়রাহ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা।

Facebook Comments Box

Posted ০৭:৫৫ পূর্বাহ্ণ | সোমবার, ০২ অক্টোবর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]