রিপোর্টার খুরশীদ আলম
রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ প্রিন্ট
গাজীপুরের কাশিমপুর ৩নং ওয়ার্ডের বারেন্ডা (লালদীঘি)মাদক ব্যবসায়ীদের নির্মম নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন নারায়ণ রবিদাস (২৫)। নিহত নারায়ণ স্থানীয় বাসিন্দা সুরেশ রবিদাসের ছেলে। এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী শাওন মোল্লা (৩০) ও মো. সুমন শেখ (৩২) এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হত্যার আগে নারায়ণকে উলঙ্গ করে নির্যাতন করা হয়। তার শরীরে সিগারেটের ছ্যাঁকা এবং ছুরির আঘাতের অসংখ্য চিহ্ন ছিল। এমন ভয়াবহ ঘটনায় পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
ঘটনার পরপরই অভিযুক্ত শাওন ও সুমন এলাকা ছেড়ে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বাড়িঘর ফাঁকা পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য দীর্ঘদিন ধরে চললেও তা নিয়ন্ত্রণে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
কাশিমপুর থানায় পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় এই ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে ১৯ জানুয়ারি রবিবার আদালতে পাঠানো হয়েছে। জানা গেছে, শাওনের বিরুদ্ধে পূর্বেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে।
এলাকার সাধারণ মানুষ এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তাদের মতে, ন্যায়বিচার নিশ্চিত করা না হলে এলাকায় শান্তি ফিরে আসা কঠিন হবে।
মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য রুখতে কঠোর পদক্ষেপ এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে এই হত্যাকাণ্ডের সুবিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
Posted ০২:৪২ অপরাহ্ণ | রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]