সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরা শালিখায় ২হাজার ২৫০জন কৃষক পেল বীজ,সার ও গাছের চারা

শনিবার, ২৮ জুন ২০২৫   প্রিন্ট  

মাগুরা শালিখায় ২হাজার ২৫০জন কৃষক পেল বীজ,সার ও গাছের চারা
মাগুরা শালিখা উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রনোদনা আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ,সার ও গাছের চারা বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
শনিবার (২৮ জুন) সকালে উপজেলা চত্বরে মাগুরা জেলার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় শালিখা উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন  এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন – জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার অধিদপ্তর উপ-পরিচালক মোঃ তাজুল ইসলাম, অতিরিক্ত উপ পরিচালক বিষ্ণু পদ সাহা, শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসনাত।
এছাড়া আরো উপস্থিত ছিলেন , উপ-সহকারী কৃষি মশিউর রহমান,রবিউল ইসলাম, আসাদুজ্জামান প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসনাত বলেন, ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রনোদনা আওতায় শালিখা উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আমন ধান আবাদের জন্য দুই হাজার ২৫০ জনকে পাঁচ কেজি করে আমন ধান বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
Facebook Comments Box

Posted ০২:৫৫ অপরাহ্ণ | শনিবার, ২৮ জুন ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]