জসীম উদ্দীন,জেলা প্রতিনিধি,মাগুরা:
রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ প্রিন্ট
মাগুরার শালিখায় বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২৭ জানুয়ারী এক জনসভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ সকাল ১১ টায় বিএনপি উপজেলা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলি আহমেদ। আলোচনা সভায় জেলা বিএনপির আহবায়ক দলের নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিএনপি’র সাবেক সভাপতি মোজাফফর হোসেন টুকু, ইমদাদুল হক সোনা, সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক আনিসুর রহমান মিল্টন, সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট,যুগ্ন আহবায়ক শহীদুজ্জামান শহীদ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন শ্রেণীর নেতা- কর্মীবৃন্দ।
Posted ০৩:৪৮ অপরাহ্ণ | রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]