মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরা জেলা বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষনা

বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫   প্রিন্ট  

Default Image

মাগুরা জেলা বিএনপির অন্তর্গত সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিলুপ্তির কমিটির মধ্যে রয়েছে সব উপজেলা,পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড । গত মঙ্গলবার রাতে জেলা বিএনপির আহবায়ক কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ ও সদস্য সচিব মনোয়ার হোসেন খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে, দ্রুততম সময়ের মধ্যে এসব কমিটি গঠন করা হবে।

বিএনপি’র নেতাদের সঙ্গে কথা বলে জানা যায় যেসব কমিটি বিলুপ্ত করা হয়েছে সেগুলো ২০১৮ সালে বা তারও আগে গঠিত হয়েছিল। গত ১৩ ডিসেম্বর মাগুরা জেলা বিএনপি’র ১১সদস্যের নতুন আহবায়ক কমিটি ঘোষণা করে দলের কেন্দ্রীয় কমিটি। এরপর নতুন কমিটি এই প্রথম কোন বড় সাংগঠনিক পদক্ষেপ নিল।

মাগুরা জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ফারুকুজ্জামান বলেন সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে উপজেলা ও পৌরসভার ৬টি ইউনিটে আহ্বায়ক কমিটি গঠন করা। এরপর তারা গঠন করবে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি। আগামী তিন মাসের মধ্যে এসব কাজ শেষ করে সম্মেলন আয়োজনের লক্ষ্যে আমরা কাজ করছি।

Facebook Comments Box

Posted ০১:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]