রিপন ঘোষ, মাগুরা প্রতিনিধি :
বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩ প্রিন্ট
মাগুরা জেলায় স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা দূর করা ও সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত করাসহ ১১ দফা দাবিতে মানববন্ধন করেছে গণকমিটি।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের চৌরঙ্গী মোড় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলী। প্রকৌশলী শম্পা বসুর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন গণকমিটির যুগ্ম আহ্বায়ক এটিএম আনিসুর রহমান, সদস্য বাশারূল হায়দার বাচ্চু সহ অন্যরা।
গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলী বলেন, জেলায় চিকিৎসা ক্ষেত্রে চরম নৈরাজ্য চলছে। সরকারি হাসপাতালে চিকিৎসা অপর্যাপ্ত। ডাক্তার, নার্স, মেডিকেল টেকনিশিয়ানসহ রয়েছে লোকবল সংকট। ওষুধ, টেস্ট, অপারেশনসহ বেশিরভাগ চিকিৎসা সেবা হাসপাতালের বাইরে থেকে নিতে হয়। উপজেলা পর্যায়েও সেভাবে কোন চিকিৎসা সেবা পাওয়া যায় না। কমিউনিটি ক্লিনিক আছে কিন্তু সেখানে কোন ডাক্তার থাকেন না, প্রয়োজনীয় ওষুধ পাওয়া যায় না। অন্যদিকে ব্যাঙের ছাতার মতো অবৈধ ক্লিনিক গজিয়ে উঠেছে। সরকারি হাসপাতালে চিকিৎসা সেবার অপর্যাপ্ততার কারণে রোগীরা এসব ক্লিনিকে যেতে একভাবে বাধ্য হন এবং অপচিকিৎসার শিকার হন। চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগ করে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান।
Posted ১১:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]