জসীম উদ্দীন, মাগুরা :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ প্রিন্ট
মাগুরার শ্রীপুর উপজেলায় দুটি রিভলবারসহ এক আওয়ামী লীগ কর্মী ও একটি বিদেশি পিস্তল সহ বিএনপি নেতাকে গ্রেফতার করে যৌথবাহিনী। রোববার (৬ জুলাই )রাতে উপজেলার নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার নোহাটা গ্রামের বাসিন্দা আওয়ামী কর্মী মিজানুর রহমান টিটো ও উপজেলার তারাউজিয়াল গ্রামে বাসিন্দা ও সব্দালপুরের ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্চু।
সেনাবাহিনীর নেতৃত্বাধীন পরিচালিত যৌথবাহিনী সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাতে নাশকতা মামলার আসামি আওয়ামী কর্মী টিটোকে নোহাটা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি রিভলভার ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করে যৌথবাহিনী। পরে তার দেওয়া তথ্যানুযায়ী, রাত ৩টার দিকে বিএনপির নেতা সাচ্চুর বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে একটি চায়না পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয় ও সাচ্চুকে আটক করা হয়।
শ্রীপুর থানার ওসি মো. ইদ্রিস আলী বলেন, বিএনপি নেতা ‘সাচ্চুর বিরুদ্ধে এবং আওয়ামী লীগের কর্মী টিটোর নামেও অস্ত্র আইনে শ্রীপুর থানায় মামলা করা হয়েছে। পরে দুজনকে আদালতে সোপর্দ করা হয়।
Posted ০৪:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]