মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মহাসড়কে দূর্ঘনা এড়াতে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা

বুধবার, ২১ মে ২০২৫   প্রিন্ট  

মহাসড়কে দূর্ঘনা এড়াতে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা

রংপুরে সড়ক দুর্ঘটনা ও রোড সেফটি সংক্রান্ত প্রতিরোধে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সচেতনতামূলক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় পিটিআই হল রুমে হাইওয়ে পুলিশ রংপুর রিজিওনের আয়োজনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের রংপুর রিজিওনের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। উক্ত সচেতনতামূলক সভায় সভাপতিত্ত্ব করেন পিটিআইয়ের সুপারিন্টেন্ডেন্ট নিরেশ চন্দ্র মুখার্জি। আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০০জন শিক্ষক এই প্রশিক্ষনে অংশগ্রহণ করেন।

আলোচক হাইওয়ে রিজিওনের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন,মহাসড়কের দূর্ঘটনা হাইওয়ে পুলিশ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।সড়ক দূর্ঘটনা বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।আর প্রতিবছর সড়ক দূর্ঘটনায় ৮হাজারেও বেশি মানুষ মারা যায়।প্রায় অর্ধ লক্ষাধিক লোক আহত হয়।মানুষ ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে না।আর মনোযোগ সহকারে গাড়ি চালাই না।জীবনের প্রতি গুরুত্ব না দিয়ে গাড়ি চালানোর কারণে এই সকল ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

এছাড়াও অসংখ্য মানুষ পঙ্গুত্ব হয়ে বেঁচে থাকে তাদের জীবনে ভয়াবহ অভিশাপ।সড়ক দুর্ঘটনা এড়াতে আমাদের সবার অঙ্গীকার হওয়া উচিত সকল ট্রাফিক আইন মেনে চলবো।নিজেদের জীবনকে সুরক্ষা দেয়ার জন্য।আর মানুষ প্রাথমিক শিক্ষা জীবন শুরু করেন প্রাথমিক বিদ্যালয় থেকে।তাই আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এই সচেতনামূলক এই প্রশিক্ষণের আয়োজন করেছি।যাতে করে এনারা এই প্রশিক্ষণের ট্রাফিক আইন শৃঙ্খলা সম্পর্কে সচেতন হতে পারেন এবং শিক্ষার্থীদেরও সচেতন করতে পারেন।তাহলে এক সময় আস্তে আস্তে আমাদের সড়ক দূর্ঘটনা কমবে।

Facebook Comments Box

Posted ০২:০৪ অপরাহ্ণ | বুধবার, ২১ মে ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]