নিজস্ব প্রতিবেদক:
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ প্রিন্ট
নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ১০টায় জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে মহাদেবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের আয়োজনে ও দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কাল্ব) এর সহযোগিতায় বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন কাল্ব ব্যবস্থাপনা পরিষদের খ-অঞ্চলের ডিরেক্টর ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ওয়াজেদ আলী খাঁন।
মহাদেবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপনা পরিষদের চেয়ারম্যান এস.এম. ইব্রাহীম হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা ব্যবস্থাপক রাম কুমার রায় এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা জাহাংগীর আলম, অত্র ক্রেডিট ইউনিয়নের ভাইস চেয়ারম্যান পরিমল কুমার মহান্ত, সেক্রেটারী জাহাঙ্গীর আলম, ট্রেজারার নীরেন চন্দ্র মন্ডল, ডিরেক্টর মন্মথ দাস, ডিরেক্টর সন্তোষ কুমার সহ বর্তমান ও সাবেক সদস্য, কর্মকর্তা ও কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এসময় শেয়ার, সঞ্চয় ও আমানত জমা এবং আয়-ব্যয়সহ সমিতির উন্নয়নে উপস্থিত বক্তাগণ গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এছাড়াও সর্বোচ্চ আমানত, নিয়মিত শেয়ার ও সঞ্চয় জমাদানকারী এবং র্যাফেল ড্র-এ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
Posted ০৮:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]