মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে মাদকসহ আটক ৪

শনিবার, ০৬ মে ২০২৩   প্রিন্ট  

ময়মনসিংহে মাদকসহ আটক ৪

ময়মনসিংহে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮২ গ্রাম হেরোইন, ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটর সাইকেল সহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (৫ মে) তারাকান্দা থানার গোবিন্দল এলাকা থেকে ৮২ গ্রাম হেরোইন সহ মো: আরিফুল ইসলাম (২৩), মো: জুলহাস(২২), মো: আনোয়ার ওরফে আনিছ(২২) কে আটক করা হয় এবং নান্দাইল থানা এলাকা থেকে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটর সাইকেল সহ মো: কাজল(৩৬) গ্রেফতার করা হয়।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ওসি শফিকুল ইসলাম জানান, শুক্রবার এসআই (নি:) আব্দুল জলিলের নেতৃত্বে ডিবির একটি চৌকস অভিযানিক দল মাদক বিরোধী অভিযানিক পরিচালনা করে। এসময় তারাকান্দা থানার ভূষাগঞ্জ এলাকা থেকে ৮২ গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এবং এসআই (নি:) সুমন চন্দ্র সরকারের নেতৃত্বে আরো একটি অভিযানে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটর সাইকেল সহ একজন কে গ্রেফতার করে।

এ ঘটনায় গ্রেফতারকৃত চার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে তারাকান্দা ও নান্দাইল থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ০৮:৩৯ অপরাহ্ণ | শনিবার, ০৬ মে ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]