মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে বি এন পি নেতাকে ছুরিকাঘাতে হত্যা

শুক্রবার, ৩১ মার্চ ২০২৩   প্রিন্ট  

ময়মনসিংহে বি এন পি নেতাকে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহ নগরীর নাটকঘর লেনে ছুরিকাঘাতে ফুলবাড়ীয়া পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনিছুর রহমান আনিছ (৫০) কে হত্যা করা হয়েছে।

নিহত আনিছুর রহমান ফুলবাড়ীয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কমিশনার। এছাড়াও তিনি ফুলবাড়ীয়া কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ছিলেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত রবিবার (২৬ মার্চ) বিকেলে ময়মনসিংহ নগরীর নাটকঘর লেন এলাকায় মো: লেলিন মিয়া নামের এক সন্ত্রাসী নিহত আনিছুর রহমানকে ছুরিকাঘাত করে

নিহতের পরিবার জানায়, আনিছুর রহমান র্দীঘদিন যাবত পরিবার নিয়ে ময়মনসিংহ নগরীর নাটকঘর লেন এলাকায় বসবাস করতেন। এ সুযোগে ঘাতক লেলিন প্রায়ই তার কাছে টাকা চাইত। ঘটনার দিনও সে টাকা চাইলে আনিছুর রহমান টাকা না দেওয়ায় তাকে ছুরিকাঘাত করে লেলিন। পরে স্থানীয়রা আহত অবস্থায় আনিছকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই সে মারা যায়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ এই তথ্য নিশ্চিত করে বলেন, ছুরিকাঘাতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এই মামলার আসামি লেলিনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ০৭:৩৪ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ মার্চ ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]