মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে বিশাল আয়োজনে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

রবিবার, ১২ মে ২০২৪   প্রিন্ট  

ময়মনসিংহে বিশাল আয়োজনে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

আধুনিক নার্সিংয়ের জনক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে রবিবার (১২ মে)সকালে পালিত হয়েছে আন্তর্জাতিক নার্স দিবস। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছর এদিনে দিবসটি পালন করা হয়।

দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হলো- আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, অর্থনৈতিক শক্তি নার্সিং সেবার ভিত্তি। এদিবস উপলক্ষে সরকারি-বেসরকারি হাসপাতাল, নার্সদের সংগঠনগুলো নানা সেবামূলক কর্মসূচি পালন করছে।
নার্স শব্দের অর্থ হলো সেবিকা বা সেবক। অনেকেরই ভুল ধারণা আছে, একজন রোগীকে শুধু সুস্থ করতে পারেন চিকিৎসক বা ডাক্তার। তবে এটি ভুলবেন না, একজন রোগীকে সুস্থ করতে যেমন ডাক্তারের পরামর্শ জরুরি, ঠিক তেমনই তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখার কাজটি যিনি বা যারা সম্পন্ন করেন, তিনি হলেন নার্স।

নার্সিং এমন একটি পেশা, যা সাধারণ জনগণের স্বাস্থ্য পরিচর্যা ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। নারীরাই নার্সিং পেশার সঙ্গে বেশি জড়িত। তবে এখন অনেক পুরুষও এই পেশার সঙ্গে যুক্ত হচ্ছেন।

এ দিবসটি উপলক্ষে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ)মচিমহা কর্তৃক আয়োজিত।ময়মনসিংহ নার্সিং কলেজ গেইট থেকে শুরু করে বর্ণাঢ্য র‍্যালিটি চরপাড়া মোড় হয়ে শহীদ রাইসুল ইসলাম অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ম মে ক হাসপাতালে সভাপতি মোঃ লুৎফর রহমান, সঞ্চালনায় সম্পাদক নাজমা খাতুন।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম মে ক হাসপাতালের পরিচালক ব্রিগ্রেঃ জেনারেল মো: গোলাম ফেরদৌস।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ পরিচালক ডাঃ জাকিউল ইসলাম,বিএমএ এর সভাপতি ডাঃ মতিউর রহমান ভূঁইয়া,আহবায়ক স্পেশাল কমিটি বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন(বিএনএ)মমেক শাখার মোঃ মিজানুর রহমান,সিনিয়র স্টাফ নার্স মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিনিয়র স্টাফ নার্স নাছিমা সরকার,শামীমা সরকার,মোসলিমা খাতুন,নাসরিন পারভীন,লুৎফা খাতুন,সাবিত্রী রানী,আফিয়া খাতুন,মিনহাজুর রহমান,সম্পা সিদ্দিকসহ হাজারো নার্স র‍্যালিতে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

Posted ০৬:৪৪ অপরাহ্ণ | রবিবার, ১২ মে ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]