রুবেল, ময়মনসিংহ:
সোমবার, ২২ মে ২০২৩ প্রিন্ট
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মহানগর আওয়ামী লীগ। সোমবার (২২ মে) বিকাল ৩ টায় ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।এ সময় বক্তারা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে কঠোর শাস্তির দাবি করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু, সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, এড. আজহারুল ইসলাম সভাপতি মহানগর যুবলীগ, জিল্লুর রহমান, সঞ্জীব সরকার, আনোয়ার আবেদিন রিপন সহ প্রমুখ।
উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন। এর প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
Posted ০৯:১৯ অপরাহ্ণ | সোমবার, ২২ মে ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]