রুবেল, ময়মনসিংহ:
মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ প্রিন্ট
“চাকরি নয় সেবা” স্লোগানে স্মার্ট পুলিশ তৈরি করতে মেধাবী ও যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। পুলিশের চাকরি পেতে কোনো টাকা পয়সা লাগে না। সন্তানের চাকরির জন্য কোনো পিতার জমিজমা বিক্রি করতে হবে না। মাত্র ১৬০ টাকায় কনস্টেবল পদে ১৯৫ জনকে পুলিশে চাকরি দেয়া হবে। এসব কথা বলেছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বিপিএম।
তিনি বলেন,আগামী ২৬ থেকে ২৮ ফেব্রুয়ারি ময়মনসিংহ পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিকুট কনস্টেবল পদে লোক নিয়োগ হবে। সমগ্র বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সংখ্যক আবেদন গৃহীত হয়েছে ময়মনসিংহ জেলায়।নিয়োগের সময় হলেই অনেকে প্রতারণার শিকার হন। চাকরির জন্য দালালের সাথে যোগাযোগ করে। অনেক সময় দেখা যায় চাকরি দেয়ার কথা বলে দালালরা ৫-১০ জন প্রার্থীর কাছ থেকে টাকা গ্রহণ করে। তাদের মধ্যে যোগ্যতার ভিত্তিতে দুই-একজনের চাকরি হয়ে যায়।তখন দালালরা চাকরি দিয়েছি বলে প্রচার করে এবং চুক্তিকৃত টাকা আদায় করে।এ ধরনের প্রতারণার বিষয়ে সচেতন করতে সকলের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।
সবার প্রতি অনুরোধ জানিয়ে পুলিশ সুপার বলেন,১৬০ টাকায় পুলিশে নিয়োগের এই বার্তা আপনারা ময়মনসিংহ জেলার সব জায়গায় পৌঁছে দিবেন।সরকারি বিধি-বিধান অনুযায়ী লাইনে দাড়াবেন।শুধু মাত্র শারীরিকভাবে যোগ্য, সঠিক কাগজপত্র, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে মেধার ভিত্তিতে চাকরি পাবেন।এজন্য কোন প্রকার তদবির বা ঘুষ লাগবে না।যদি কোনো দালাল বা মধ্যস্বত্ব ভোগী কোথাও চাকরির জন্য টাকা দাবি করে তাকে পুলিশে ধরিয়ে দিন।তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Posted ১০:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]