রুবেল, ময়মনসিংহ:
মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩ প্রিন্ট
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষন উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় শহরে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিন ব্যাপী নানা আয়োজনে দিনটি পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকাল ৭ টায় স্থানীয় সার্কিট হাউজ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করেন প্রথমে ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু।পরবর্তীতে পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রাচার্য, ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, ময়মনসিংহ পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভুঞা, মুক্তিযোদ্ধা কমান্ড সহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও জেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভা,চিত্রাংকন, কবিতা ও ছড়া প্রতিযোগিতা,বঙ্গবন্ধুর প্রামাণ্য চিত্র ও ভাষণ প্রচার করা হয়। তাছাড়া ময়মনসিংহের বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজনে দিনটি পালন করেছে।
Posted ০৮:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]