মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহের সড়ক দূর্ঘটনায় শ্রীবরদীর ভাইবোন নিহত : মা-বাবা সহ আহত ৩

রবিবার, ৩১ মার্চ ২০২৪   প্রিন্ট  

ময়মনসিংহের সড়ক দূর্ঘটনায় শ্রীবরদীর ভাইবোন নিহত : মা-বাবা সহ আহত ৩

ময়মনসিংহ তারাকান্দায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে শেরপুরের শ্রীবরদীর দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় তাদের মা-বাবাসহ তিনজন আহত হয়েছেন।

রোববার (৩১ই মার্চ) সকাল ৮ টার দিকে শেরপুর-ময়মনসিংহ সড়কের তারাকান্দা দক্ষিণ বাজারের জামান ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে বলে।
নিহতরা হলেন, শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার চর শিমুলচরা গ্রামের মোকাদ্দেস রহমান তোরাব ও মনিরা বেগম দম্পতির মেয়ে মাশুরা নোকাদ্দেছ তানাছ (১৫) ও ছেলে আনাছ আহনাফ (৩)। তারা শেরপুর শহরে বাসা ভাড়া নিয়ে থাকতো।

জানা গেছে, মিথুন সুপার নামের বাসটি ঢাকা থেকে ধোবাউড়া উপজেলার গোয়াতলার দিকে যাচ্ছিল। পথে তারাকান্দা দক্ষিণ বাজারের জামান ফিলিং স্টেশনের সামনে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটির একপাশের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসটির যাত্রী দুই ভাই-বোন মারা যায়। আহত হয় তাদের মা বাবাসহ তিনজন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় শ্রীবরদীতে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

Posted ০৯:০২ অপরাহ্ণ | রবিবার, ৩১ মার্চ ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]