মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মনোহরদী পিএফজি’র উদ্যোগে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ গঠিত

শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪   প্রিন্ট  

মনোহরদী পিএফজি’র উদ্যোগে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ গঠিত

মনোহরদী উপজেলা পিএফজির আয়োজনে ত্রৈমাসিক পরিকল্পনা সভা ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। পরিকল্পনা সভার সভাপতিত্ব করেন পিস অ্যাম্বাসেডর মোঃ আরিফুল ইসলাম ভুঞা এবং ইয়ুথ গ্রুপ গঠন বিষয়ক সভার সভাপতিত্ব করেন পিএফজি কোঅর্ডিনেটর কাজী আনোয়ার কামাল। আজ মনোহরদীর শীতল হাওয়া রেস্টুরেন্টে দিনব্যাপী সভাসমূহ অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত সবার সম্মতিতে ২০ সদস্য বিশিষ্ট ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ গঠন করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য, পিস অ্যাম্বাসেডর সাইদুর রহমান তসলিম, এমদাদুল হক টিটু, শাহজালাল হীরা, শেখ জুলেখা আফরোজ বন্যা, পিএফজি’র অন্যতম সদস্য উপাধ্যক্ষ এম সুলতান উদ্দিন, সঞ্জন কুমার রায়, মোঃ সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মাসুদুর রহমান সোহাগ, মোঃ মাসুদুর রহমান, এ টি এম আশরাফুল আলম, নার্গিস সুলতানা, পিংকু রানী রায় সাংবাদিক মোঃ কামরুল ইসলাম, সাংবাদিক মোবারক হোসেনসহ ছাত্রদল, জাতীয় ছাত্র সমাজ, ছাত্র অধিকার পরিষদ নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য একটি উদার, অসাম্প্রদায়িক, বহুত্ববাদী, সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা প্রতিরোধ, জাতি—ধর্ম—বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসনের প্রচেষ্টাকে উৎসাহিত করাই পিএফজি’র উদ্দেশ্য।

Facebook Comments Box

Posted ০৩:৪৪ অপরাহ্ণ | শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]