নরসিংদী প্রতিনিধি :
বুধবার, ২৮ মে ২০২৫ প্রিন্ট
নরসিংদীর মনোহরদীতে আমির হোসেন (২২) নামে এক মাদকসেবী ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার উপজেলার একদোয়ারিয়া ইউনিয়নের বগাদী গ্রামের নিজের বাড়ির পরিত্যক্ত ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আমির হোসেন ওই এলাকার মৃত আব্দুছ ছাত্তারের ছেলে। পুলিশ জানায়, আমির হোসেন মাদকাসক্ত ছিল। বুধবার রাত বারটা থেকে সকাল সাতটার ভিতরে যে কোন এক সময় মানসিক ভারসাম্য হারিয়ে নিজের বসড়ির পরিত্যাক্ত ঘরের ধর্ণার সাথে নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার লাশ উদ্ধার করে।
মনোহরদী থানার উপ পরিদর্শক(এস আই) মো: শহিদুজ্জামান জানান,পুলিশ লাশ উদ্ধার করে নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি ককরা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে।
Posted ০৫:৩৩ অপরাহ্ণ | বুধবার, ২৮ মে ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]