মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলা তজুমদ্দিনে শিশু পার্কের উদ্বোধন

বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩   প্রিন্ট  

ভোলা তজুমদ্দিনে শিশু পার্কের উদ্বোধন

কোমলমতি শিশুদের জন্য বিনোদনের নতুন ঠিকানা হয়েছে ‘উপজেলা শিশু পার্ক’। বুধবার সকালে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ চত্ত্বরে প্রায় ৯ লক্ষ টাকা ব্যয়ে এ পার্কের উদ্বোধন করেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।

জানা যায়, পার্কটিতে রয়েছে- বাঘ, হরিণ, ডাইনোসর, সাপ, হাতিসহ নানা ধরনের বেশ কিছু প্রতিমূর্তি ও দোলনা এবং ডলফিন ফোয়ারা। বিনামূল্যে এ পার্কের সৌন্দর্য উপভোগ করতে পারবেন উপজেলার হাজার হাজার শিশুসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

তজুমদ্দিন উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. সাদির হোসেন রাহিম বলেন, এ উপজেলায় উল্লেখযোগ্য কোনো বিনোদন কেন্দ্র ছিল না। আমাদের এমপি শাওন মহোদয়ের একান্ত প্রচেষ্টায় এ শিশু পার্কটি নির্মাণ করা হয়েছে। আমি মনে করি; এর মাধ্যমে শিশুসহ সকল শ্রেণির মানুষের একটি নির্দিষ্ট বিনোদনের স্থান হয়েছে তজুমদ্দিন উপজেলায়।

Facebook Comments Box

Posted ০৫:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]