আলী হোসেন রুবেল, স্টাফ রিপোর্টার ভোলা:
বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩ প্রিন্ট
ভোলায় বিআইডব্লিউটি এর উদ্যেগে নৌ-নিরাপত্তার জন্য জেলা প্রশাসকের সাথে স্পীডবোট, ও লঞ্চ মালিকদের সাথে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নৌ- দূর্ঘটনা রোধ করা এবং নিরাপদে যাত্রী চলাচল করতে পারে সেই লক্ষ্য বাস্তবায়ন করার জন্য জেলা প্রশাসকের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ ই এপ্রিল রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিআইডব্লিউটিএর ভোলার পোর্ট অফিসার শহীদুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলা প্রশাসক তৌফিক- ই- লাহী চৌধুরী। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার, বিআইডব্লিউটিএ এর নৌ-তত্ত্বাবধায়ক মোঃ আল- আমিন, বাংলাদেশ কোস্টগার্ডের দক্ষিণ জোনের স্টাফ অফিসার এল টি এম হাসান মেহেদী। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ভোলার সকল যাত্রীরা যাতে নিরাপদে ভোলায় আসতে পারে এবং নিজ- নিজ- গন্তব্য গিয়ে তাদের পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে, আবার আসন্ন ঈদকে সামনে রেখে যাত্রীদের কাছ থেকে যেন অতিরিক্ত ভাড়া আদায় করা না হয, এবং কোনোভাবেই যেন কোনো যাত্রীকে হয়রানি বা হেনস্থা করা না হয়, সেজন্য লঞ্চ মালিক কর্তৃপক্ষের কাছে বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।
এছাড়াও জেলা প্রশাসক মহোদয় নৌ সেবা দিতে গিয়ে কোনো লঞ্চ মালিক কর্তৃপক্ষের সমস্যা আছে কিনা সে বিষয়ে খোঁজখবর নিয়ে সেগুলো সমাধান করার আশ্বাস দেন। তার পাশাপাশি জেলা প্রশাসক মহোদয় যাত্রীদের বিভিন্ন অভিযোগে ভিত্তিতে লঞ্চ মালিক ও স্পিড বোট মালিক কর্তৃপক্ষদের দোষারোপ করেন এবং ভবিষ্যতে যাতে এরকম অভিযোগ না আসে এবং আসলে তিনি আইনক ব্যবস্থা নিবেন সেই বিষয়ে তিনি উপস্থিত সকলকে সতর্ক করেন। প্রায় দুই ঘন্টা ব্যাপী তার যুগোপযোগী আলোচনা শেষে জেলা প্রশাসক মহোদয় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Posted ১১:২০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]