আলী হোসেন রুবেল, স্টাফ রিপোর্টার ভোলা :
বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ প্রিন্ট
ঈদের ছুটিতে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়ে জীবিকার তাগিদে ভোলা থেকে ঢাকা ফেরার পথে একটি পিকআপ ও ব্যাটারি চালিত ভ্যানের সংঘর্ষে মো. আরিফুল ইসলাম নামে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে
ঈদের ছুটিতে বাড়িতে এসে চীর দিনের জন্য আর ফেরা হলো না কর্মস্থলে মো.আরিফের। একেবারে চলে গেছেন না ফেরার দেশে। এ ঘটনায় আহত হয়েছেন আরিফের ভাই মো.শরীফ হোসেন। ঘটনার পর ঘাতক পিকআপ গাড়িটি পালিয়ে গেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ভোলা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের সৈয়দ লাহিড়ী বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সদর থানার এসআই মো. মকবুল হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আরিফুল ইসলাম সদর উপজেলা ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত মোহাম্মদ আলীর ছেলে ও এক সন্তানের জনক। তিনি পেশায় দিনমজুর। চট্টগ্রামে একটি বালুর জাহাজে দিনমজুর হিসেবে কাজ করতেন। ৭ দিনের ছুটি নিয়ে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ কাটাতে শুক্রবার তিনি বাড়িতে এসেছেন। আগামীকাল তাঁর কর্মস্থলে ফেরার কথা ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আরিফ একটি ভ্যান গাড়ি নিয়ে বাড়ি থেকে স্থানীয় পরাণগঞ্জ বাজারের দিকে আসছিল। ওই বাজার থেকে লাকড়ি নিতে পাশ্ববর্তী একজনের ভ্যান নিয়েছিল। একই দিক থেকে একটি মালবাহী পিকআপ (রেজিষ্ট্রেশন নম্বর-ঢাকা মেট্রো-ম ১৩-০৯৯৫) ভোলার দিকে আসছিল। পথিমধ্যে পিকআপ গাড়িটি দুর্ঘটনা কবলিত স্থানে গিয়ে পৌঁছালে বিপরীত দিক থেকে যাওয়া একটি অটোরিকশা সাইট দিতে গেলে পিকআপের সঙ্গে ভ্যানটির সংঘর্ষ হয়৷ ভ্যানটি উল্টে সড়কে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় আরিফকে ও তাঁর ভাই শরীফকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।
সদর থানার এসআই মো. মকবুল জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছেন। দুর্ঘটনার পর পিকআপ গাড়িটি পালিয়ে গেছে। তবে নিহতের ভাই শরীফ পুলিশকে জানিয়েছে, এ ঘটনায় পিকআপ চালকের কোনো দোষ ছিল না এবং এ ঘটনায় তাদের কোনো অভিযোগ নেই। আরিফের পরিবার বিনা ময়নাতদন্তে লাশ নিয়ে যেতে চাচ্ছে।
Posted ০৯:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]