বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন-মাননীয় প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩   প্রিন্ট  

ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন-মাননীয় প্রধানমন্ত্রী

সারা দেশের ন্যায় নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে ভিডিং কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে আশ্রয়ন-২ প্রকল্পের অধীনে ৪র্থ পর্যায়ে গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেন-মাননীয় প্রধানমন্ত্রী।
বুধবার (২২ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো: বেলায়েত হোসেনের সভাপতিত্বে ভিডিং কনফারেন্সে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: আয়শা সিদ্দিকা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মেজবাহুর রহমান, খগা খড়িবাড়ী ইউ.পি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, ডিমলা থানা অফিসার ইনচার্জ লাইছুর রহমান, ত্রাণ শাখার উপসহকারী ফেরদৌস আলম সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারীগণ এবং উপজেলার আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

ভিডিং কনফারেন্সে মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে ৭টি জেলায় ১৫৯টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করেন ও ৩৯ হাজার ৩শত ৬৫টি ঘর শুভ উদ্বোধন করেন এবং বিভিন্ন জেলার সুবিধাভোগীদের সাথে ভিডিং কনফারেন্সের মাধ্যমে সরাসরি কথা বলেন।

Facebook Comments Box

Posted ১২:৫৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]