মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ২ মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

মঙ্গলবার, ০৪ জুলাই ২০২৩   প্রিন্ট  

Default Image

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলাউদ্দিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় রাধিকা-শিবপুর সড়কের সদর উপজেলার বিরামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন জেলার নবীনগর উপজেলার বিদ্যাকুট গ্রামের হাবিবুর রহমানের ছেলে। এ দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে মোহন মিয়া (৩২) নামের একজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, সদর উপজেলা থেকে নবীনগরে যাওয়ার পথে রাধিকা-শিবপুর সড়কের বিরামপুরে দুটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহীরা সড়কে ও পাশের খাদে পড়ে যান। এ দুর্ঘটনায় গুরুতর আহত দুই যুবককে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আহত মোহন মিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Facebook Comments Box

Posted ১০:২৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ জুলাই ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]