বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গিয়ে সাঁতরে রক্ষা ইউএনও-এসিল্যান্ড-ওসির

শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩   প্রিন্ট  

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গিয়ে সাঁতরে রক্ষা ইউএনও-এসিল্যান্ড-ওসির

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান করতে গিয়ে মাঝ নদীতে ভেঙে গেলো নৌকা, সাঁতরে প্রাণে রক্ষা পেলো ইউএনও-এসিল্যান্ড- ওসিসহ এসিল্যান্ড অফিসের স্টাফরা।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময় তিতাস নদীর মাঝে নৌকা ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে নৌকায় থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) ও সদর মডেল থানার ওসি পানিতে পড়ে যান। তবে সাঁতরে তীরে ওঠেন তারা। বুধবার (২০ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাঞ্চনপুরে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালতে থাকা কয়েকজন জানান, সদর উপজেলার কাঞ্চনপুরে তিতাস নদী থেকে অবৈধভাবে ড্রেজারে বালু উত্তোলনের খবর পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম শেখের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযানে যান। তার সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল।ভ্রাম্যমাণ আদালতের দলটি নৌকাযোগে তিতাস নদীতে ড্রেজারে বালু উত্তোলনের স্থানে যাচ্ছিলেন। নৌকাটি কিছুদূর যাওয়ার পর মাঝ নদীতে ভেঙে ডুবে যায়। এতে নৌকায় থাকা ইউএনও, এসিল্যান্ড ও ওসিসহ সবাই পানিতে পড়ে যান।

মধ্যরাতের অন্ধকারে নদীতে এ ঘটনায় এক ভীতিকর পরিবেশ তৈরি হয়। পরে তারা সাঁতরে নদীর তীরে ওঠেন। জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আসলাম হোসাইন বলেন, আমি ভেবেছিলাম কাছাকাছি কোনো জায়গায় যাবে। নৌকা উনারাই নিয়েছিলেন। তবে এ ঘটনায় জানমালের ক্ষয়ক্ষতি হয়নি। সদর উপজেলার ইউএনও মোহাম্মদ সেলিম শেখ বলেন, নৌকাটি অনেক নড়বড়ে ছিল। বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

Facebook Comments Box

Posted ০৩:১৮ অপরাহ্ণ | শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]