মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ১

মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২   প্রিন্ট  

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাইদুল ইসলাম (৪৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে।
২৭ ডিসেম্বর মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুল বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কামতারা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।
এ ঘটনায় অপর এক ট্রাক চালকও আহত হয়েছে। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, ঢাকামূখী সাইদুল ইসলামের পাথরবাহী ট্রাকটির সাথে বিপরীত দিক থেকে আসা সিলেটমূখী আলুবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় অপর একটি ট্রাকও নিয়ন্ত্রণ হারিয়ে আলুবাহী ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই সাইদুলের মৃত্যু হয়। এ ঘটনায় আহত অপর এক চালককে দ্রুত উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তার পরিচয় জানাযায়নি। দুর্ঘটনা কবলিত ট্রাকগুলোকে উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

Facebook Comments Box

Posted ০৬:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]