মঙ্গলবার ৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় থাপ্পর দেওয়ায় বন্ধুকে হত্যা

মঙ্গলবার, ২০ জুন ২০২৩   প্রিন্ট  

Default Image

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুইদিন পর রাব্বি (১৬) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে জেলা শহরের পশ্চিম ফুলবাড়িয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাব্বি শহরের মেড্ডা আরামবাগ এলাকার মানিক মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, গত ১৭ জুন রাতে মোবাইল কেনাবেচার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায় রাব্বি। তার কোন সন্ধ্যান না পাওয়ায় রোববার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়। এরপর তদন্তে নামে পুলিশ। তদন্তকালে রাব্বি নিখোঁজের পেছনে তার বন্ধু ফুলবাড়িয়া এলাকার সাগরের (১৯) সংশ্লিষ্টতা পায়। রাতে সাগরের বাড়িতে পুলিশ অভিযান চালায়, কিন্তু তাকে বাড়িতে পাওয়া যায়নি। সোমবার সকালে সাগরের মা লিলি বেগমকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে তিনি জানান, রাত দুইটার পর সাগরের সাথে তার কথা হয়েছে। এসময় সাগরের মা’র মোবাইল ফোনটিতে একটি কল রেকর্ড পায় পুলিশ। সেই রেকর্ডে সাগর তার মা’কে বলতে শুনা যায়, ‘রাব্বি তাকে একবার চড় দিয়েছিল। তাই তাকে মেরে এলাকার একবাড়ির ঝুপড়ীতে ফেলে দিয়ে সে ঢাকায় পালিয়ে গেছে’।
পরে কল রেকর্ড অনুযায়ী পুলিশ তল্লাশি শুরু করে। একপর্যায়ে পশ্চিম ফুলবাড়িয়ায় একটি বাড়ির ঝুপঝাপে রাব্বির মরদেহ পাওয়া যায়। মরদেহটি হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সাগরকে আটক করতে অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box

Posted ১২:০৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ জুন ২০২৩

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]