মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত মূল্যে পাদুকা বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩   প্রিন্ট  

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত মূল্যে পাদুকা বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

অতিরিক্ত মূল্যে পাদুকা বিক্রি ও লোকাল জুতায় ব্র্যান্ডের নাম ব্যবহার করায় ব্রাহ্মণবাড়িয়ায় তিনটি দোকানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে শহরের ফরিদুল হুদা রোড়ে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মেহেদী হাসান।

অভিযানে এলিগ্যান্স ফুটওয়্যারকে চার হাজার টাকা, ফুট প্রিন্টকে চার হাজার ও গোল্ডেন মাইলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মেহেদী হাসান জানান, এই তিনটি দোকানে অতিরিক্ত মুনাফার লোভে পণ্যের গায়ে অতিরিক্ত মূল্য বসিয়ে ক্রেতাদের কাছে বেশী দামে বিক্রি করছে।
এ ছাড়া ফুট প্রিন্ট নামে একটি দোকানে ব্র্যান্ডের নাম ব্যবহার করে লোকাল মাল বিক্রি করছে। ভোক্তাদের অধিকার সংরক্ষণে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ১১:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ এপ্রিল ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]