মঙ্গলবার ৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেলাবতে স্বেচ্ছাসেবী সংগঠন “দক্ষিণধুরু তরুণ যুবসংঘের” আহবায়ক কমিটি গঠন

রবিবার, ১৭ মার্চ ২০২৪   প্রিন্ট  

বেলাবতে স্বেচ্ছাসেবী সংগঠন “দক্ষিণধুরু তরুণ যুবসংঘের” আহবায়ক কমিটি গঠন

মানবকল্যাণে অসাধারণ অবদানের জন্য প্রশংসিত বেলাব উপজেলার জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘দক্ষিণধুরু তরুণ যুবসংঘের আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

সামাজিক ও মানবিক কার্যক্রম বেগবানের লক্ষ্যে সংগঠনটির সাবেক সভাপতি, সম্পাদকদের মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। কমিটিতে বিশিষ্ট সমাজকর্মী, সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্য ইমরান হোসেন রাব্বিকে আহবায়ক ও মাহবুব হাসান টুটুল কে সদস্য সচিব করা হয়। বর্তমান সভাপতি রুহুল আমীন ও সাধারণ সম্পাদক নাহিদ মাহদীনের মেয়াদ শেষান্তে এ কমিটি গঠিত হলো।

দীর্ঘ ৫ বছর যাবত মানবকল্যাণে কাজ করে যাওয়া এ সংগঠনটির স্বচ্ছতা, কার্যক্রম আর শৃঙ্খলা চোখে পড়ার মতো। বর্মান সময়ে অপরের বিপদে লাভ ছাড়া ঝাঁপিয়ে পড়তে খুব কম সংগঠনকেই দেখা যায়। আজ উপস্থিত সদস্যদের ঐক্যমতের ভিত্তিতে এ কমিটি গঠিত হলো।
বাজনাব ইউনিয়ন এর দক্ষিণধুরু তরুণ যুব সংঘ একটি স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। “ আসেন মানবসেবায় এগিয়ে আসি, শিক্ষা একতা সফলতা ” মূলমন্ত্রে উজ্জ্বীবিত হয়ে বিভিন্ন মানবসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে দীর্ঘ সময় যাবত।
দক্ষিণধুরু তরুণ যুব সংঘ কার্যনিবাহী পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আগামী ৩ মাসের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটির সদস্যবৃন্দ মিলে সংগঠনের আগামী দিন কিভাবে সমাজের জন্য ভালো কিছু করা যায় ঐ লক্ষে সামাজিক, মানবিক, ইসলামিক, কাজ করার চেষ্টা করিবে ।

১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন জাহিদ হাসান তন্ময় ,মেহেদী হাসান মামুন, তারিফুল ইসলাম , সায়ান ইসলাম শাওন, মোঃ সাজন মিয়া, মোঃ নূর হোসেন, মোঃ আমীর হামজা,মোঃ পিয়াস মিয়া, মোঃ মোকাম মিয়া, সদস্য হিসাবে মনোনিত হন।

Facebook Comments Box

Posted ০৮:৫৫ অপরাহ্ণ | রবিবার, ১৭ মার্চ ২০২৪

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]