সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেলাবতে ভার্চুয়ালে যুক্ত হয়ে ঈগলের পক্ষে ভোট চাইলেন সাবেক মন্ত্রী লেঃ কর্ণেল নূর উদ্দিন খাঁন

বুধবার, ০৩ জানুয়ারি ২০২৪   প্রিন্ট  

বেলাবতে ভার্চুয়ালে যুক্ত হয়ে ঈগলের পক্ষে ভোট চাইলেন সাবেক মন্ত্রী লেঃ কর্ণেল নূর উদ্দিন খাঁন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী -৪(বেলাব-মনোহরদী)সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী মনোহরদী উপজেলা পরিষদের পাচঁবারের সফল চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল ইসলাম খাঁন বীরু ঈগল পাখি প্রতিকের পক্ষে নির্বাচনী সমাবেশে ভার্চুয়ালে ভোট চাইলেন সাবেক মন্ত্রী,সাবেক সেনা প্রধান লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন খাঁন।গতকাল

আজ (৩ জানুয়ারী) বুধবার বিকাল ৩ ঘটিকায় উপজেলার বেলাব পাইলট মর্ডান মডেল হাই স্কুল মাঠে উক্ত নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বেলাব উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মোঃ বাচ্চু মিয়ার সভাপতিত্বে ও আমলাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বেলাব উপজেলা ঈগল প্রতিকে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বশির আহমেদ মোল্লা পরশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (বেলাব-মনোহরদী) আসনে ঈগল পাখি পদপ্রার্থী সাইফুল ইসলাম খাঁন বীরু, প্রধান বক্তৃতা হিসাবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ক্রোনী গ্রুপের চেয়ারম্যান এ এইচ অহিদুল হক আসলাম সানী(সিআইপি)।

উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য খোকন মাহমুদ নির্ঝর,নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ভাস্কর অলি মাহমুদ,সমাজ সেবক এনামুল হক দোলন,দেওয়ানেরচর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি উবায়দুল হক আলম,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজি উদ্দিন আহমেদ রাজু’সহ হাজারো নেতা কর্মী। এ সময় বক্তারা পরিবর্তনের লক্ষে ঈগল পাখি মার্কায় ভোট চান।

Facebook Comments Box

Posted ০৮:১৬ অপরাহ্ণ | বুধবার, ০৩ জানুয়ারি ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]