সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেলাবতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত ১১ জন

সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩   প্রিন্ট  

বেলাবতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত ১১ জন

নরসিংদী বেলাব উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন চিপাঘাট এলাকায় দুই বাসের সংঘর্ষে উভয় বাসের চালকসহ বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিসমিল্লাহ পরিবহন বিপরীত দিক ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী এনা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় উভয় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় উভয় বাসের চালকসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।

বাসের যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘন কুয়াশায় উভয় বাসের চালক বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন। এ কারণেই এই দুর্ঘটনা ঘটে। উভয় বাসের চালকসহ বিসমিল্লাহ পরিবহন বাসের বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের পাইনি। বাস দুটি জব্দ করে থানায় নিয়ে যাচ্ছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

Posted ০৩:১৭ অপরাহ্ণ | সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]