মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিবি’র অভিযানে মিরপুরে ট্রেন থেকে ফেনসিডিল ও হিরোইন উদ্ধার

শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৩   প্রিন্ট  

বিজিবি’র অভিযানে মিরপুরে ট্রেন থেকে ফেনসিডিল ও হিরোইন উদ্ধার

শুক্রবার (০৩ ফেব্রুয়ারী) সকালের দিকে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা ট্রেনটি কুষ্টিয়ার মিরপুর রেলস্টেশন এলাকায় পৌঁছলে ট্রেনে অভিযান চালিয়ে ৫০বোতল ফেনসিডিল ও ১৫৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি কুষ্টিয়া-৪৭ ব্যাটালিয়ন এর এক আভিযানিক দল।

শুক্রবার সকালের দিকে কুষ্টিয়া-৪৭ বিজিবির উপ-অধিনায়ক মেজর রকিবুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সকালে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা ট্রেনটি কুষ্টিয়ার মিরপুর রেলস্টেশন এলাকায় পৌঁছালে সেখানে ট্রেনে অভিযান চালিয়ে ৫০বোতল ফেনসিডিল ও ১৫৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৩০হাজার টাকা। তবে ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ফেনসিডিল ও হেরোইন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মাধ্যমে পরে ধ্বংস করা হবে।

Facebook Comments Box

Posted ০৮:২১ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]