মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়ারঃ
শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩ প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা -আখাউড়া) আসনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, সংবিধান অনুযায়ী দেশের মানুষ সকল ক্ষমতার উৎস। গণতান্ত্রিক ধারায় ভোটাধিকারের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন। অথচ একটি কুচক্রি মহল নির্বাচন বর্জন করে জনগণকে ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত রাখতে চেষ্টা করছে। বিএনপি তাদের সময়ে নির্বাচন করত ভোটার বিহীন ভোটে। বিএনপি জামায়াত ভোট না দিয়ে পাশ করার সংঙ্কৃতি বিশ্বাস করে বলেই জনগণকে ভোট দেওয়া থেকে বিরত থাকতে বলছে।
তিনি বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার চাঁনপুর খেলার মাঠে তার নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, আগামী ০৭ জানুয়ারি দেশের মানুষ ভোট কেন্দ্রে গিয়ে সারা বিশ্বকে দেখিয়ে দিবে তারা দেশকে কতটি ভালবাসে। পরে তিনি সকলের কাছে নৌকা প্রতীকে ভোট চান।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজলসহ দলীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক স্থানীয় গ্রামবাসী উপস্থিত ছিলেন।
Posted ০৬:৪৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]